সেদিন হুট করে দিয়া আমাকে বললো, “দোস্ত তুই তো অনেক জায়গায় কাজ করিস, একটু বল তো ঘরে বসেই কোনো কাজ-টাজ করা যায় কিনা? সেমিস্টার ব্রেকে টুকটাক ইনকাম করতে পারলে ভালো হতো।” চিন্তা করে দেখলাম, শুধু দিয়াই না, এমন অসংখ্য মানুষ আছেন, যারা অনলাইন ইনকাম করার নানান উপায় খুঁজছেন। তাদের মধ্যে অনেকেই হয়তো সঠিক পথটা বেছে নিতে পারছেন না, অনেকেই আবার বুঝতে পারছেন না কোনটা দিয়ে শুরু করবেন। চলুন তাহলে অনলাইনে ইনকাম করার উপায় সম্পর্কে জেনে আসা যাক!
ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম
বর্তমানে ফ্রিল্যান্সিং সবচেয়ে জনপ্রিয় অনলাইনে ইনকাম করার উপায় -গুলোর মধ্যে একটি। এটি এমন একটি মুক্ত পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অনলাইনে ইনকাম করতে পারবেন।
ফ্রিল্যান্সিং করে অনলাইন ইনকাম করতে চাইলে বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্মে যেমন: Fiverr, Freelancer, Upwork ইত্যাদিতে একাউন্ট খুলে আপনার পোর্টফলিও সাজিয়ে ফেলুন এবং দক্ষতা ও অভিজ্ঞতা অনুযায়ী কাজের জন্য অ্যাপ্লাই করুন। এরপর বায়ার তার চাহিদা এবং আপনার দক্ষতা যাচাই করে আপনাকে কাজ দিবে।